পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল পরযাপ্ত কাঁচামালের (ধানের তুষ) অভাবে এখনো উৎপাদন শুরু করতে পারেনি। এর আগে কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর উৎপাদন শুরু করার ঘোষণা দিয়েছল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি তাদের উৎপাদন পরিস্থিতির বিষয়ে নতুন তথ্য জানিয়েছে, যার মধ্যে উল্লেখ রয়েছে:কোম্পানিটি আগের চিঠিতে জানিয়েছিল, তারা ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার প্রত্যাশা করছে।
তবে, গ্রামীণ এলাকায় সাম্প্রতিক বিদ্যুৎ সংকট এবং এর ফলে জাতীয় গ্রিডে ঘাটতি দেখা দেওয়ায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর কাছ থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ পাওয়ার বিষয়টি বিলম্বিত হয়েছে। এছাড়া, বিদ্যুৎ সংযোগের প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে কোম্পানিটি প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের সোলার প্যানেল স্থাপন করেছে এবং বিপিডিবি কর্তৃক নির্ধারিত সংযোগ খরচের বিপরীতে প্রায় ৫০ লক্ষ টাকা জমা দিয়েছে।
এ ছাড়াও, কোম্পানিটি জানিয়েছে, তাদের প্রধান কাঁচামাল—ধানের তুষ (Rice Bran)—একটি মৌসুমী পণ্য হওয়ায় তা নভেম্বর মাস থেকে বাজারে পাওয়া যায়। কাঁচামালের (ধানের তুষ) অপর্যাপ্ততার কারণে, মৌসুমের এই সময়ে কোম্পানিটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারছে না।
বিজনেস আই/