ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৭ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৪১৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৪ লাখ ৬৯ হাজার টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৭টির, দর কমেছে ১৩৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট কমেছে। সিএসইতে ৬ কোটি ৫২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/