ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৭টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২০ টাকা বা ৭.১৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এদিন কোম্পানিটির দর ৭০ পয়সা বা ৪.৯৬ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর ১২ টাকা ৬০ পয়সা বা ৪.৯০ শতাংশ কমেছে।
এছাড়া ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.৬৫ শতাংশ, ফার্স্ট ফিন্যান্স ৪.৫৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪.৪৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৪.৩৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৩.৮৪ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইল ৩.৭০ শতাংশ ও আইসিবি ইসলামী ব্যাংকের ৩.৭০ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/