ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, অ্যারামিট, জিকিউ বলপেন,নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
আনোয়ার গ্যালভানাইজিং
কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৩.৫১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১১৩ টাকা ৬০ পয়সা থেকে ১১৮ টাকা ৮০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৬ টাকা ২০ পয়সা থেকে ১২৭ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩ টাকা ৪০পয়সা বা ৩.৪৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৯৬ টাকা ৫০ পয়সা থেকে ১০২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৫ টাকা থেকে ১০৭ টাকা পরযন্ত লেনদেন হয়।
সোনালী আঁশ
কোম্পানিটির ৮ টাকা বা ৩.২৯ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৫১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৩৯ টাকা ১০ পয়সা থেকে ২৫৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার টাকা থেকে টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া অ্যারামিটের ৩.২৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.১৫ শতাংশ, জিকিউ বলপেনের ১.৬০ শতাংশ ও নাভানা ফার্মার ১.৩০ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/