ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৩০৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ইউনিটটির দর ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডটির দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৭৬ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৪৯ শতাংশ কমেছে।
এছাড়া শার্প ইন্ডাস্ট্রিজের ৮.৬৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১৬ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৮ শতাংশ, আইসিবির ৭ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, বিডি থাই ফুডের ৭.২২ শতাংশ ও টেকনো ড্রাগসের ৭.২০ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/