ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদনে অংশ নেওয়া ২৬৪ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৫ কোটি ৩৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৫৩৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ২৬৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৫ পয়েন্ট কমেছে। সিএসইতে ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/