পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেনের গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।
আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। কোম্পানিটি আগের বছর একই সময় লোকসান করেছিল ১ টাকা ৮৩ পয়সা।
৩০ জুন.২০২৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪৩ টাকা ৬০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
আগামী ৪ নভেম্বর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বিজনেস আই/