বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে চার দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে চারটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে-আজিজ পাইপস, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), শ্যামপুর সুগার মিলস ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজিজ পাইপস
সপ্তাহের ব্যবধানে আজিজ পাইপসের শেয়ার দর বেড়েছে ১২.৯৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৬ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৮৬ টাকা ৩০ পয়সা দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
ডেসকো
সপ্তাহের ব্যবধানে ডেসকোর শেয়ার দর বেড়েছে ১১.৯৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ২৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
শ্যামপুর সুগার
সপ্তাহের ব্যবধানে শ্যামপুর সুগারের শেয়ার দর বেড়েছে ৯.৫৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৮৭ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ৩১৪ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
এছাড়া ‘জেড’ ক্যাটাগরির অলটেক্সের ৯.৫২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/