গ্রাহকদের জন্য বিশেষ সেবা সুবিধা দিতে এম৪ অটোস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
সম্প্রতি ঢাকায় এম৪ অটোস লিমিটেডের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাইম ব্যাংকের সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের নির্বাহী সহসভাপতি (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং এম৪ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা অংশীদার সাজ্জাদ আল নোমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা এম৪ অটোস লিমিটেড থেকে বিশেষ সার্ভিস সুবিধা পাবেন। এর ফলে ব্যাংকের গ্রাহকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও বাড়তি সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এম৪ অটোস লিমিটেডের সিনিয়র ম্যানেজার ও মানবসম্পদ প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. জহিরুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।