ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৭০টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩ টাকা বা ৯.৮০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ওয়েল্ডিং। এদিন কোম্পানিটির দর ৮০ পয়সা বা ৭.০৮ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭১ শতাংশ কমেছে।
এছাড়া এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৫২ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৮.৯২ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আাইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ৮.১১ শতাংশ, বীচ হ্যাচারি ৭.৬৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৬ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৫২ শতাংশ ও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/