পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএমইএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের লেনদেন আগামীকাল ৬ অক্টোবর রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ক্লোজড ইন্ড মিউচ্যুয়াল ফান্ড থেকে ওপেন-ইন্ড মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তর হতে চায়। একারণে ফান্ডটি বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করেছে। ফান্ডটির এসজিএম সংক্রান্ত রেকর্ড ডেট মঙ্গলবার ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পরযন্ত অনিদৃষ্টকালের জন্য ফান্ডটির লেনদেন আগামীকাল থেকে বন্ধ থাকবে।
ফান্ডটির বিশেষ সভা আগামী ২৭ অক্টোবর সকাল ১১টায় রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
এসজিএম সভায় ফান্ডটির ইউনিটহোল্ডারা ক্লোজড ইন্ড থেকে ওপেন ইন্ডে রূফান্তরের জন্য ভোট দেবে। রেকর্ড ডেটরে দিন থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পরযন্ত ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস আই/