ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের। কোম্পানিটির ৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
স্কয়ার ফার্মা ১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ১ কোটি ৪২ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৯ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/