ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির আজ ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৯৬১ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মালেক স্পিনিং মিলস ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল ১৩ কোটি ৫৮ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১১ কোটি ৯২ লাখ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ১১ কোটি ৬০ লাখ, সোনালী আঁশ ১১ কোটি ২১ লাখ, মতিন স্পিনিং মিলস ১১ কোটি ১৭ লাখ, সায়হাম কটন ১০ কোটি ২৯ লাখ ও আইপিডিসি ফিন্যান্স ১০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/