ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৯১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৯.২১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬.৯০ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস । এদিন কোম্পানিটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৮.৫২ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। কোম্পানিটির দর ১০ পয়সা বা ৩.৫৭ শতাংশ কমেছে।
এছাড়া আরএসআরএম স্টিলের ৬.১৫ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির ৬.০৬ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৫.৮৮ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যয়াল ফান্ডের ৫.৫৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫.৫৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৩৯ শতাংশ ও রিজেন্ট টেক্সটাইলের ৫.০৮ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/