ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২৪২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে আইপিডিসি ফিন্যান্স পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৬.৫০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৫.৭২ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যয়াল ফান্ড। কোম্পানিটির দর ৯০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমেছে।
এছাড়া শার্প ইন্ডাস্ট্রিজের ৫.২০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৯৭ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৪.৬৭ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৬৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৪৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/