পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তাহেরা ফারুকী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ১০ লাখ শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৩ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৭২৪টি শেয়ার আছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচবে তাহেরা ফারুকী।
উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ২৯ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে এই পরিচালক।
উল্লেখ্য, শাহজালাল ইসলামী ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৪৩.০১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৪.৫৭ শতাংশ, ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২.৪২ শতাংশ শেয়ার আছে।
বিজনেস আই/