পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে দেবে না।
সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৮৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৭৯ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫১ পয়সা
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর দুপুর ১২টায় হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি আগামী ১৯ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা করেছে।
বিজনেস আই/