ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের। কোম্পানিটির ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা পিএলসি ৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ২৪ লাখ, ব্রাক ব্যাংকের ৩ কোটি ২২ লাখ, ইভিন্স টেক্সটাইলের ১ কোটি ২ লাখ, আইপিডিসি ফিন্যান্সের ১ কোটি ৪৫ লাখ, ইসলামী ইন্স্যুরেন্সের ১ কোটি ৪ লাখ, পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ২ কোটি ৯৬ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/