ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড,সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ও আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ইউনিট দর ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৭ টাকা ৩০ পয়সা থেকে ৭ টাকা ৮০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির শেয়ার ৩ টাকা ৮০ পয়সা থেকে ৭ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড
ফান্ডটির ইউনিট দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ১৪ টাকা ৭০ পয়সা থেকে ১৫ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির শেয়ার ৫ টাকা ৫০ পয়সা থেকে ১৫ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৬০ পয়সা বা ৭.২৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৮ টাকা ৪০ পয়সা থেকে ৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা থেকে ১০ টাকা পরযন্ত লেনদেন হয়।
ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৩০ পয়সা বা ৬.৬৭ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৪ টাকা ৬০ পয়সা থেকে ৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ৬০ পয়সা থেকে ৫ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এলআর গ্লোবাল ফান্ড ৬.৬৬ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি ৬.২৫ শতাংশ,ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ৬.০৯ শতাংশ ও আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৯১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/