পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি বর্জ্য শোধনগারের জন্য মাটি খননের কাজ শুরু করেছে।এর আগে এপেক্স ট্যানারি একটি নিজস্ব ‘এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট’ (ETP) স্থাপনের সিদ্ধান্ত জানিয়েছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, তারা ২৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে তাদের ইটিপি-র জন্য মাটি খননের কাজ শুরু করেছে। মাটি খননের এই সূচনা ইটিপি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি পরিবেশগত বিধিবিধান মেনে চলা ও টেকসই কার্যক্রম পরিচালনার প্রতি কোম্পানির অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন।
চামড়া শিল্পে উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হয়। সঠিকভাবে এসব বর্জ্য শোধন না করা হলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকে। এ কারণে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সম্মতি নিশ্চিত করা ট্যানারি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
বিজনেস আই/