ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল। কোম্পানিটির আজ ৩৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৬৫৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ণ ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা ২২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল ২০ কোটি ২১ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১৯ কোটি ৮৭ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১৮ কোটি ২৫ লাখ, লাভেলো আইসক্রিম ১৬ কোটি ২১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ কোটি ৬১ লাখ, এনভয় টেক্সটাইল ১৫ কোটি ১৭ লাখ ও একমি পেস্টিসাইডস ১৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/