ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকের। কোম্পানিটির ৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জিকিউ বলপেন ২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
বিজনেস আই/