সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৩টি বা ৫৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৫.৯৪ শতাংশ কমে ২১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২৫ টাকা ১০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ১০.৩৪ শতাংশ দর কমে সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৭০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০.০৫ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৮.৮৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্স ৭.৮৪ শতাংশ, জাহিন স্পিনিং ৭.২৭ শতাংশ,প্রভাতি ইন্স্যুরেন্স ৬.৬৩ শতাংশ, বেক্সিমকো ৬.৫১ শতাংশ, বিডি থাই ফুড ৬.৩৩ শতাংশ ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৬.০৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/