ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৫৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে বিডি থাই ফুড লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৮.১৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। এদিন কোম্পানিটির ইউনিট দর ১০ টাকা ২০ পয়সা বা ৭.৫০ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১২৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির দর ৫০ পয়সা বা ৬.৭৬ শতাংশ কমেছে।
এছাড়া ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৬ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৭১ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫.২৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.০৪ শতাংশ, রিং মাইন টেক্সটাইলের ৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৭৬ শতাংশ ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪.৪৭ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/