পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে। ফান্ডটির ইউনিটহোল্ডারদের যদি লভ্যাংশ, রিফান্ড বা কোন পাওনা থাকে তাহলে ফান্ডটির অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফান্ডটির ইউনিটহোল্ডারদের আগামী ২৬ সেপ্টেম্বরের আগে অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। নিচের ঠিকানায় ইউনিটহোল্ডারদের যোগাযোগ করতে হবে।
ঠিকানা: স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট লিমিটেড, ফিন্যান্স স্কয়ার, লেভেল-১৪, রোড-১০২,ব্লক-সিইএন, গুলশান,ঢাকা।
বিজনেস আই/