ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৭ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, শমরিতা হসপিটাল, সমতা লেদার, সিকদার ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, কে অ্যান্ড কিউ ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি।
আল-হাজ্ব টেক্সটাইল
কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬৪ টাকা ৩০ পয়সা থেকে ৭০ টাকা ৬০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬৩ টাকা ৯০ পয়সা থেকে ১৮৭ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
শমরিতা হসপিটাল
কোম্পানিটির ৮ টাকা ৩০ পয়সা বা ৯.৯০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮৩ টাকা ৮০ পয়সা থেকে ৯২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬৩ টাকা থেকে ১২০ টাকা পরযন্ত লেনদেন হয়।
সমতা লেদার
কোম্পানিটির ৭ টাকা ১০ পয়সা বা ৯.৮৭ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭৯ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৭৩ টাকা ৭০ পয়সা থেকে ৭৯ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭১ টাকা ২০ পয়সা থেকে ১২৪ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সিকদার ইন্সুরেন্স ৮.৮৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৮.৫৮ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৮.২৬ শতাংশ ও নাহি অ্যালুমিনিয়ামের ৭.১৮ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/