প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক, নীরা গ্রাহক, কার্ডহোল্ডার ও কর্মীরা গোল্ডস জিম বাংলাদেশের বিভিন্ন লাইফস্টাইল সেবা ও সুবিধায় বিশেষ অফার উপভোগ করবেন।
ঢাকার গুলশানে অবস্থিত প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদিন এবং গোল্ডস জিম বাংলাদেশের জিএম আনিসুল ইসলাম ববি।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক, প্রাইম ব্যাংক নীরা গ্রাহক, কার্ডহোল্ডার ও কর্মীরা গোল্ডস জিম বাংলাদেশের বিভিন্ন লাইফস্টাইল সেবা ও সুবিধায় বিশেষ অফার পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর এফএভিপি, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার- উইমেন ব্যাংকিং নীরা ফাতেমা আক্তার এবং গোল্ডস জিম বাংলাদেশের এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং গোলাম মাওলা মাহি উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।