সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩৬ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৯৬ পয়েন্ট। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ৫৭১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ২৬ কোটি ৮৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৫৪৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ২ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, দর কমেছে ৩৩৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৫০ পয়েন্ট কমেছে। সিএসইতে ১৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/