ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২৩০টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা বা ৩.৯৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা সিমেন্ট মিলস। এদিন কোম্পানিটির ইউনিট দর ৭ টাকা ৮০ পয়সা বা ৪.৯২ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৫০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। কোম্পানিটির দর ০.০১ পয়সা বা ১.৫৪ শতাংশ কমেছে।
এছাড়া ফার্স্ট ফিন্যান্সের ৪.২২ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ, নাভানা ফার্মার ৪.২১ শতাংশ, আল-হাজ্ব টেক্সটইলের ৩.৯৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৯৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.৯৩ শতাংশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৮ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/