ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৫ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৫১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৭০ কোটি ৬৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৯০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫ পয়েন্ট কমেছে। সিএসইতে ৮৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/