ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৭ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা,ডমিনেজ স্টিল, ইভিন্স টেক্সটাইল, ফার কেমিক্যাল, কুইন সাউথ টেক্সটাইল ও সিলকো ফার্মা লিমিটেড।
সায়হাম কটন
কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৮০ পয়সা থেকে ২৪ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ২০ পয়সা থেকে ২৬ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সী পার্ল বীচ
কোম্পানিটির ২ টাকা ৭০ পয়সা বা ৮.৩৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৫ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩১ টাকা ১০ পয়সা থেকে ৩৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৩০ পয়সা থেকে ৫৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ডমিনেজ স্টিল
কোম্পানটির ৪ টাকা ৩০ পয়সা বা ৭.৫০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৬ টাকা ১০ পয়সা থেকে ৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৪০ পয়সা থেকে ৮৯ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইভিন্স টেক্সটাইলের ৭.০৮ শতাংশ, , ফার কেমিক্যালের ৬.৮০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৬.২৫ শতাংশ ও সিলকো ফার্মার ৬.০৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/