পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন আগামীকাল ৭ সেপ্টেম্বর, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যয়াল ফান্ড,পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী বাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ রবিবার ফান্ডগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ফান্ডগুলোর লেনদেন পুনরায় চালু হবে।
বিজনেস আই/