পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ড রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (৭ সেপ্টেম্বর), সোমবার।
ফান্ডগুলো হচ্ছে- সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ৮ সেপ্টেম্বর,মঙ্গলবার। ফান্ডগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯, সেপ্টেম্বর বুধবার।
আর রেকর্ড ডেটের দিন ফান্ডগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস আই/