পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস গত ২০২৫ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পনিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫৫ পয়সা; যা আগের বছর একই সময় ২৭ পয়সা আয় ছিল।
৩০ জুন,২০২৫ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৯৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৯ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ০.০৯ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৬৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ১৪ পয়সা।
বিজনেস আই/