ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের। কোম্পানিটির ১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
রিলায়েন্স ইন্স্যুরেন্স ১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ১ কোটি ৫ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৯ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেণদেন হয়েছে।
বিজনেস আই/