ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই অ্যালুমিনিয়াম, শাইনপুকুর সিরামিকস, দ্য পেনিনসুলা চিটাগং, বিডি অটোকার্স, দেশ গার্মেন্টস ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
বিডি থাই
কোম্পানিটির শেয়ার দর ১ টাকা পয়সা বা ৬.২৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ২০ পয়সা থেকে ১৭ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৪০ পয়সা থেকে ২২ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
শাইনপুকুর সিরামিকস
কোম্পানিটির ১ টাকা বা ৫.০৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৬০ পয়সা থেকে ২১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৫০ পয়সা থেকে ২৬ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
পেনিনসুলা চিটাগাং
কোম্পানিটির ৯০ পয়সা বা ৪.২৭ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা ১০ পয়সা থেকে ২২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৫০ পয়সা থেকে ২৬ টাকা দরে লেনদেন হয়।
এছাড়া বিডি অটোকার্সের ৪.১৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.১১ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফের ৩.৯৬ শতাংশ ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৭৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/