পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে কমিশন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে এবং সংশ্লিষ্ট অর্থবছর শেষ হওয়ার আগেই বিদেশি শেয়ারহোল্ডারদের ঘোষিত লভ্যাংশ পাঠাতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০২৭তম কমিশন সভায় আলোচ্য বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর আগে স্থানীয় শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্পন্ন করতে হবে। এরপর প্রাথমিক ডিভিডেন্ড পরিপালন প্রতিবেদন জমা দিতে হবে।
অন্যদিকে, বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পাঠানোর ৩০ দিনের মধ্যে ডিভিডেন্ড পরিপালন প্রতিবেদন কমিশন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে।
বিজনেস আই/