আগের কয়েক দিনের পতনের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০০ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৫৯৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৯ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৭৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০০টির, দর কমেছে ৫০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬০ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৫১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/