পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ ক্রেডিট রেটিং অর্জন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
বিজনেস আই/