ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড
ফান্ডটির ইউনিট দর ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির শেয়ার ২ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা ৫০ পয়সা থেকে ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ২০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৮.৫৭ শতাংশ, এআইবিএল ব্যাংক ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ড ৮.৩৩ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৭.৩১ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৬.৮৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/