পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার লেনদেন বা হস্তান্তরের ক্ষেত্রে এখন থেকে আর কমিশনের পূর্ব অনুমোদনের প্রয়োজন নেই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০ মে ২০২৪ তারিখের Directive No. BSEC/CMRRCD/2009-193/77-এর প্রাসঙ্গিক বিধানসমূহ পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সংশোধন করে এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০২৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশোধন অনুযায়ী, ’জেড’ ক্যাটাগরি কোম্পানির কোনো উদ্যোক্তা বা পরিচালকের শেয়ার/ইক্যুইটি সিকিউরিটিজ লেনদেন বা হস্তান্তরের ক্ষেত্রে, বিশেষ করে, ঋণখেলাপির কারণে শেয়ার বাজেয়াপ্ত (Confiscation) এবং শেয়ারহোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে শেয়ার transmissionএর জন্য কমিশনের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জসমূহ প্রযোজ্য Listing Regulations অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিজনেস আই/