দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের নিমিত্তে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন, কৃষি ঋণ বিভাগের প্রধান মো. সাজ্জাদুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে উত্তরবঙ্গের কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য সহজ শর্তে অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে। যা স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।