ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির। কোম্পানিটির ৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ব্রাক ব্যাংক ৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া ১ কোটি ১১ লাখ, বিএরটিবিসি ১ কোটি ১০ লাখ, ম্যারিকো ১ কোটি ৫৬ লাখ, মার্কেন্টাইল ব্যাংক ১ কোটি ৩১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/