ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮২ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে বেলা ১০টা ৫৭ মিনিট পরযন্ত ১২১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, দর কমেছে ১৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/