সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৯৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৬১ কোটি ৮০ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
শার্প ইন্ডাস্ট্রিজ ১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংকের ৭ কোটি ৬৮ লাখ, লাভেলো আইসক্রিমের ৭ কোটি ৯ লাখ, সাউথইস্ট ব্যাংকের ৬ কোটি ১১ লাখ, জিকিউ বলপেনের ৫ কোটি ৯০ লাখ, আইপিসি ফিন্যান্স ৪ কোটি ১৬ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ১৫ লাখ ও সায়হাম টেক্সটাইল ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/