পুঁজিবাজার তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদন লাইন-৩ এর কার্যক্রম পুনরায় শুরু করেছে। একই সময়ে রক্ষণাবেক্ষণের জন্য কোম্পানিটির উৎপাদন লাইন-২ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রকাশিত তথ্যে কোম্পানিটি জানিয়েছে, গত ২৬ জুলাই দেওয়া ঘোষণার ধারাবাহিকতায় টাইলস উৎপাদন লাইন-৩ আবার চালু করা হয়েছে।
আরএকে সিরামিকসের টাইলস কারখানায় মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে লাইন-২ এর যন্ত্রপাতি গত ২৪ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের আওতায় নেওয়া হয়েছে।