পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি ও ইসলামী ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রগতি ইন্স্যুরেন্স
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। প্রতিষ্ঠানটি কোম্পানিটির রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ নির্ধারণ করেছে।
২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে প্রগতি ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি।
প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
বিজনেস আই/