সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি তমাল সরকারকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া তমাল সরকার রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রায়গঞ্জ থানস সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ হামলার ঘটনার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালীতে ইয়াবাসহ আটক ২বাঁশখালীতে ইয়াবাসহ আটক ২
এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময়সভা থেকে বের হয়ে যাওয়ার সময় এমপি আয়নুল হকের ওপর হামলা ও তার প্রাইভেটকার ভাংচুরের ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওইদিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এমপি মহোদয়কে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। পরে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির ও রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে থাকা দুজনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করলে প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় বর্তমানে চারজন আসামি আগাম জামিন ও বাকিরা পলাতক রয়েছেন।
এদিকে গতকাল সোমবার দুপুরে এ হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি।