ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ক্রাউন সিমেন্ট, নিটল ইন্স্যুরেন্স ও এস্কয়ার নিট অ্যান্ড কম্পোজিট প্যানেল লিমিটেড।
জিকিউ বলপেন
কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকা ৭০ পয়সা বা ৪.৮০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৬০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৩১ টাকা ৯০ পয়সা থেকে ৫৬৫ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৬৬ টাকা থেকে ৭২৮ টাকা পরযন্ত লেনদেন হয়।
ফারইস্ট নিটিং
কোম্পানিটির ১ টাকা বা ৪.৪৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ১০ পয়সা থেকে ২৭ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ক্রাউন সিমেন্ট
কোম্পানিটির ৩ টাকা ৪০ পয়সা বা ৫.৪২ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬২ টাকা ৮০ পয়সা থেকে ৬৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৪৪ টাকা থেকে ৭৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়া নিটল ইন্স্যুরেন্সের ৩.২৫ শতাংশ ও স্কয়ার নিটের ৩.১৬ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/