ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১৫২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৭১ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির দর ২ টাকা ১০ পয়সা বা ৭.৫৮ শতাংশ কমেছে।
এছাড়া তুংহাই নিটিংয়ের ৬.৫২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৬.১২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৬ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৫.০৯ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৪.৮৩ শতাংশ, রানার অটোমোকাইলসের ৪.৪৫ শতাংশ ও ফার কেমিক্যালের ৩.৯৫ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/